গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল নোট তৈরির অপরাধে রাজধানীর কদমতলী থানায় করা একটি মামলার মূল আসামি বাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত সোমবার বিকেলে পুরান ঢাকার দোলাইরপাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে আজ বুধবার শুনানির দিন ধার্য করেছেন আদালত। পিবিআই জনিয়েছে, বাবুল দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। ছয় সহযোগীসহ ২০১২ সালের ৪ আগস্ট তাঁকে কদমতলী থেকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৬৩ লাখ ৬ হাজার ৬০০ টাকার জাল নোট, প্রায় ৪৮ লাখ টাকার জাল নোট তৈরির কাগজ, ল্যাপটপ, প্রিন্টার, জাল টাকা তৈরির বিভিন্ন রঙের কালির কার্টিজ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরদিন এ ব্যাপারে কদমতলী থানায় একটি মামলা হয়। পরে বাবুল উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গা ঢাকা দেন। ভুল ঠিকানা দেওয়ায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।