গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে ছাত্রলীগের ক্যাডার নিয়াজ মোর্শেদ ওরফে পাসপোর্ট সোহাগকে আটক করেছে পুলিশ। নিয়াজ মোর্শেদ ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র-কর্মপরিষদের ক্রীড়া সম্পাদক ফয়সাল আহম্মেদ মুন্নাকে কুপিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় নগরের কীর্তনখোলা-সংলগ্ন মুক্তিযোদ্ধা পার্ক এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। নিয়াজ মোর্শেদ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মহানগর ছাত্রলীগের সদস্য। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, পাসপোর্ট সোহাগের বিরুদ্ধে আগে একটি মামলা ছিল। সেই মামলায় তাঁকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।