গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে আমিনুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, আমিনুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গত রোববার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁকে ১০টি ইয়াবা বড়িসহ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আমিনুলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। তবে থানাহাজতে আটক থাকা অবস্থায় আমিনুল বলেন, ‘আমি মাদক সেবন করি। কিন্তু বিক্রি করি না। পুলিশ আমাকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে।’