গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে যৌতুক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি লাল মিয়াকে (৫৪) গতকাল শুক্রবার দুপুরে গোসাইবাড়ি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩৭ বছর আগে ধুনট উপজেলার চুনিয়াপাড়া গ্রামের বরকত উল্লাহ মণ্ডলের ছেলে লাল মিয়ার সঙ্গে একই এলাকার মানিকপোটল গ্রামের হাসান আলীর মেয়ে হাফিজা খাতুনের বিয়ে হয়। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে হাফিজা খাতুনকে তালাক দেন লাল মিয়া। পরে ২০১২ সালে লাল মিয়ার বিরুদ্ধে বগুড়ার পারিবারিক আদালতে যৌতুক মামলা করেন হাফিজা খাতুন। ওই মামলায় ২০১৬ সালে লাল মিয়ার বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। রায়ের পর থেকে লাল মিয়া পলাতক ছিলেন। ধুনট থানার ওসি (তদন্ত) পঞ্চনন্দ সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।