গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে এক অভিযানে বিপুল পরিমান মাদকসহ সেলিনা বেগম (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেলিনা উপজেলার মদনপুর গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার রাতে ওই নারীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁর বাড়ি থেকে ২০ গ্রাম হেরোইন, ২০০ ইয়াবা বড়িসহ হেরোইন মাপার নিক্তি (পাল্লা) উদ্ধার করা হয়। রাতেই পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। সেলিনা বেগমকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়। শেরপুর থানার ওসি খান মো. এরফান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।