গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবদুল করিম (৪০) নামে এক ভুয়া র্যা ব কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গলের ভাড়াউড়া এলাকা থেকে র্যা ব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আবদুল করিমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঝুপুয়া গ্রামে। তিনি শ্রীমঙ্গলে বাসা ভাড়া নিয়ে অনেক দিন ধরে র্যা ব কমান্ডার পরিচয় দিয়ে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় মানুষের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন।