গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর থেকে অবৈধ ২২টি স্বর্ণের বারসহ বল্লভ কর্মকার (৫৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে র্যাবের সদস্যরা গ্রেপ্তার করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় শহরের নতুন বাজার এলাকার খেপুপাড়া জুয়েলার্সে তল্লাশি চালালে এসব স্বর্ণের বার পাওয়া যায়। কলাপাড়া থানা সূত্রে জানা গেছে, ২২টি স্বর্ণের বারের ওজন ৩৮০ গ্রাম। যার মূল্য ১২ লাখ টাকা। বল্লভ কর্মকার খেপুপাড়া জুয়েলার্সের মালিক। এ ঘটনায় র্যাবের ডিএডি মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, বল্লভ কর্মকারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।