প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের কর্মকর্তারা গত বুধবার বিকেলে অভিযান চালিয়ে নেশাজাতীয় ১ হাজার ৩০০টি লুপিজেসি ইনজেকশনসহ আবদুল আলিম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। আলিম সিরাজগঞ্জের শাহজাদপুরের কচুরি পূর্বপাড়ার বাসিন্দা। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, সান্তাহার সার্কেলের কর্মকর্তারা আবদুল আলিমকে সাহারপুর-উনাহত সিংড়া রাস্তার সেতুর পাশ থেকে গ্রেপ্তার করেন।