গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল পৌরসভার দৌলতপুর ও চাটখিল গ্রামে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আসা আটটি মোটরসাইকেলসহ মো. রনি (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে চাটখিল গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বলেন, রনির বিরুদ্ধে মামলা করায় গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।