গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা সেতুর কাছে গত বুধবার রাতে শিবগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। তাঁরা হলেন সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে জামাল হোসেন (২২) ও এনামুল হকের ছেলে শফিকুল ইসলাম (২১)। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আবুল এহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ তল্লাশি চালানো হয়। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।