গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাইপুর এলাকা থেকে গত শনিবার রাতে ১৯৮৬ বোতল ফেনসিডিলসহ আইয়ুব আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে র্যা ব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) সহিদার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বাইপুর এলাকায় অভিযান চালিয়ে আইয়ুব আলীকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।