গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) খলিলুর রহমান বলেন, উপজেলার বেতাগৈর ইউনিয়নে বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে আটক করা হয়।