গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার কুমারখালী গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে দুটি মামলায় ১৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রায়হান শিকদার ওরফে টিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রায়হান শিকদার কুমারখালী গ্রামের মন্টু শিকদারের ছেলে। পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস বলেন, ২০১০ সালে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক নারীকে অপহরণের অভিযোগে রায়হানকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া ২০১৫ সালে পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত এক ব্যক্তিকে হুমকির অভিযোগে রায়হানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন।