গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি ও ফলকন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বেলায়েত হোসেন হাওলাদারকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। কমলনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাহাঙ্গীর বলেন, বেলায়েত নাশকতার অভিযোগে করা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। বুধবার রাত আটটার দিকে হাজিরহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, গতকাল বৃহস্পতিবার বেলায়েতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।