প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ইয়াবার ৫০৫টি বড়ি, পাঁচ বোতল ফেনসিডিলসহ মো. জাহিদ মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। গত শুক্রবার রাত আটটার দিকে শহরের চর কমলাপুর মহল্লার রামকৃষ্ণ মিশনের সামনে থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের উত্তর আলীপুর মহল্লার বাসিন্দা। কোতোয়ালি থানার ওসি মো. নাজিমউদ্দিন বলেন, এ ব্যাপারে র্যা ব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গতকাল জাহিদ মোল্লাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।