গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর শহরের শেখপাড়া মহল্লা থেকে গত শনিবার রাতে ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম নেছার উদ্দিন শেখ (৩২)। পুলিশ জানায়, শনিবার রাতে শেখপাড়া মহল্লার বাসা থেকে নেছারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর শরীর তল্লাশি করে ১ হাজার ২৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নেছারের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, গতকাল রোববার সকালে নেছারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।