গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে টিটন চৌধুরী (৩৭) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে নগরের বায়েজিদ বোস্তামী থানার কয়লার ঘর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মুহসীন বলেন, টিটন বায়েজিদ বোস্তামী থানা-পুলিশের ৫ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। টিটনে বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী, চকবাজার ও বাকলিয়া থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির নয়টি মামলা রয়েছে। ওসি মুহসীন আরও বলেন, গ্রেপ্তার টিটন ভারতে অবস্থানকারী দুর্ধর্ষ শিবিরের ক্যাডার সাজ্জাদ খানের সহযোগী। নগরের অক্সিজেন ও চকবাজার এলাকায় তাঁর চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল মানুষ।