গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের সিমলা সেতুর কাছে গত শনিবার অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের কর্মকর্তারা এ অভিযান চালান। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, সান্তাহার সার্কেলের পরিদর্শক শামসুল আলমের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় সিমলা সেতুর কাছে একটি অটোরিকশায় তল্লাশি করা হয়। এ সময় এক নারী আরোহীর কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরিদর্শক শামসুল আলম বাদী হয়ে থানায় মামলা করেছেন।