গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. আবু তৈয়ব ওরফে ইয়াবা তৈয়বকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার সৈয়দ আবদুল বারী সড়কের আফজলনগর এলাকা থেকে ৬৫টি ইয়াবা বড়িসহ তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানান সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম। আবু তৈয়বের বাড়ি উপজেলার ছদাহা ইউনিয়নের কাজীরখীল গ্রামের ছোট ঢেমশা এলাকায়। এর আগেও ইয়াবা বড়িসহ তিনি দুবার গ্রেপ্তার হয়েছিলেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, আবু তৈয়ব উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ইয়াবা বড়িসহ বিভিন্ন মাদক বিক্রি করেন। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।