গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে (২৫) ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, রোববার ভোররাতে ওই ব্যক্তি কৌশলে বসতঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় গৃহবধূর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ওই ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ জানায়, গৃহবধূর করা মামলায় ওই যুবককে গ্রেপ্তার দেখানো হয়েছে।