গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি এলাকার একটি বাড়িতে গতকাল রোববার ভোরে অভিযান চালিয়ে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, আটটি গুলিসহ হাফিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে চারটার দিকে নিজ বাড়ি থেকে অস্ত্রসহ হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।