গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ইয়াবার ৫৩০টি বড়িসহ লিটন ফকির (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মাছকান্দি বাসস্ট্যান্ড-সংলগ্ন হাশেম মোল্লার করাতকলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লিটন ফকির ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের উজান মল্লিকপুর গ্রামের বাসিন্দা। মধুখালী থানার ওসি রুহুল আমিন জানান, এ ব্যাপারে র্যাব বাদী হয়ে বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। ওই ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।