গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সানবাড়ী বাজার এলাকায় সোমেশ্বরী নদীতে গতকাল বুধবার অভিযান চালিয়ে নৌপথে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইয়াসিন মিয়া (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। দুপুর সাড়ে ১২টায় সানবাড়ী বাজারে সন্ত্রাস ও নৌপথে চাঁদাবাজির বিরুদ্ধে সভা হয়। ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধরমপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া। সভায় পাঁচটি গ্রামের চার শতাধিক মানুষ অংশ নেন। ধরমপাশা থানার ওসি বলেন, ইয়াসিন মিয়াকে জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।