গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া থানার পুলিশ গত বুধবার রাতে বিভিন্ন অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলা সদরের মাস্টারপাড়ার মোস্তাক আহম্মেদ (৩৮), ইসলামপুর খানাবাড়ির মো. আজাদ (৩০) এবং কাহালুর বীরকেদার পূর্বপাড়ার আতাউর রহমান (৪০)। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, মোস্তাক আহম্মেদ নাশকতা মামলার আসামি। এ ছাড়া গাঁজাসহ আজাদ এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়।