গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে নওগাঁ সিআইডি পুলিশ। গত রোববার বিকেলে তাঁকে নওগাঁ সদর থেকে গ্রেপ্তার করা হয়। আলমগীর উপজেলার ত্রিমোহনী উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী মীর হোসেন (৪৫) হত্যা মামলার আসামি। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবু সাইদ বলেন, গত ১ জুন রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা পিটিয়ে উপজেলার মধ্য রাজাপুর গ্রামের মীর হোসেনকে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ৪ জুন রাতে তিনি মারা যান। এ ঘটনায় মীর হোসেনের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে আলমগীর হোসেনসহ কয়েকজনকে আসামি করে রানীনগর থানায় হত্যা মামলা করেন।