গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় ৩০০ ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন মো. জাহিদ (৩৯) ও মোহাম্মদ ইমরান হোসেন (২৭)। দুজনের বাড়ি উপজেলার দক্ষিণ বন্দর গ্রামের মহালখান বাজার এলাকায়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।