প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বার আউলিয়ায় উত্তর বাইপাস এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ। এ সময় যাত্রী মো. নাছির উদ্দিনের কাছে ফেনসিডিল পাওয়া যায়। তাঁর বাড়ি কুমিল্লায়। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মদ পাঠান প্রথম আলোকে বলেন, কুমিল্লা থেকে ফেনসিডিল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন নাছির। গোপন তথ্যের ভিত্তিতে শ্যামলী পরিবহনের বাসটিতে তল্লাশি চালান উপপরিদর্শক জাহাঙ্গীর আলম।