প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ইয়াবা বড়ি বিক্রির সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বেলঘরিয়া বাজার ও শহরের উত্তর সাহাপাড়া মহল্লা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন উপজেলার বেলঘরিয়া গ্রামের জসিম উদ্দিন (৪০) ও শহরের উত্তর সাহাপাড়ার বুলবুল ইসলাম (৩২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে। শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, জসিম উদ্দিনের কাছ থেকে ২৫টি ও বুলবুল ইসলামের কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।