প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাতির মামলার আসামি নুর হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে চট্টগ্রামের বোয়ালখালী থানার পুলিশ। গতকাল শনিবার সকালে শাহ আমানত সেতু এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, নুর হোসেনের বাড়ি উপজেলার পশ্চিম গোমদন্ডীর চরখিজিরপুর গ্রামে। ডাকাতির অভিযোগে করা দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী ডাকাতির মামলার এক আসামিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।