গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর গ্রাম থেকে অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম আবুল হোসেন ওরফে মধু (৩০)। গতকাল বৃহস্পতিবার ভোরে র্যাব লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি দল তাঁকে গ্রেপ্তার করে। অভিযানে আবুল হোসেনের বসতঘর থেকে এলজি, তিনটি কার্তুজ, চায়নিজ কুড়াল, চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়। পরে আবুল হোসেনকে বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়। মেজর এ এম আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবুল হোসেন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে।