গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে ইয়াবা বড়িসহ সাদ্দাম হোসেন (২৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঈশ্বরঘাট গ্রামের দুদু প্রামাণিকের ছেলে। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, সাদ্দাম হোসেন এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছিলেন। গত বৃহস্পতিবার রাতে খবর পেয়ে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৫টি ইয়াবা বড়িসহ সাদ্দাম হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গতকাল সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।