গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তজেলা ডাকাত দলের সর্দার শহিদুল ইসলাম (৪০) ওরফে নড়াইল শহিদকে গত শনিবার রাতে খুলনা শহরের যশোর রোড এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী সদর থানার পুলিশ। গতকাল রোববার সকালে পুলিশ তাঁকে পটুয়াখালীতে নিয়ে আসে। শহিদের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের পূর্ব জৈনকাঠি গ্রামে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, শহিদ একসময়ের কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের একান্ত সহযোগী ছিলেন। শহিদের বিরুদ্ধে পটুয়াখালী, বরগুনাসহ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ অন্তত ৩৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাঁকে খুঁজছিল।