গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে গত শনিবার রাতে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা সবাই আক্কেলপুর পৌর শহরের বাসিন্দা। আক্কেলপুর থানার এসআই আশিক ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে ছয় ব্যক্তিকে আটক করা হয়। এ সময় টাকা ও তাস জব্দ করা হয়। ওসি সিরাজুল ইসলাম বলেন, এসআই আশিক ইকবাল বাদী হয়ে একটি মামলা করেছেন। গতকাল রোববার ওই ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।