গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীর ছবি মুঠোফোনে ধারণ করে তা বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জহির আকন (২৫) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, ছাত্রীটির মা শনিবার রাতে তালতলী থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেন। মামলার প্রধান আসামি জহির আকনকে শনিবার রাতেই তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত ৯ সেপ্টেম্বর বিদ্যালয় ছুটি শেষে ওই ছাত্রী তার ফুফাতো ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল। এ সময় জহির আকন মুঠোফোনে তাদের ছবি ধারণ করেন।