প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি আবদুল মোমিনকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি ধুনট উপজেলা শিমুলকান্দি গ্রামের সোলাইমান আলীর ছেলে। পুলিশ জানায়, ২০১৫ সালে আবদুল মোমিনের স্ত্রী বাদী হয়ে বগুড়া আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ মামলায় আদালত মোমিনকে ছয় মাসের কারাদণ্ড দেয়। এত দিন তিনি পলাতক ছিলেন।