গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট থানার পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নলডাঙ্গা গ্রামের খোদেজা খাতুন (৫২) ও তাঁর ছেলে আত্তাব আলী (৩৫) এলাকায় মাদক বিক্রি করেন। খবর পেয়ে পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ধুনট ডিগ্রি কলেজের পাশ থেকে গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মা ও ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। গতকাল বুধবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে থানা হাজতে আটক মা ও ছেলে বলেন, এই ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন।