গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতিতে জহিরুল ইসলাম ওরফে কানা জহির নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। কমলনগর উপজেলার চরবসু এলাকা থেকে গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। জহিরুলের বাড়ি রামগতির দুর্গম ও বিচ্ছিন্ন চরগজারিয়া এলাকায়।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, জহিরুল এলাকার চিহ্নিত জলদস্যু। দীর্ঘদিন ধরে তিনি মেঘনা নদীতে জেলেদের মাছ ধরার ট্রলারে ডাকাতি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে রামগতি থানায় অস্ত্র আইনে দুটি ও ডাকাতির অভিযোগে দুটি মামলা রয়েছে। নোয়াখালী ও ভোলার বিভিন্ন থানায়ও তাঁর বিরুদ্ধে মামলা থাকতে পারে।