গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে মাদকসহ কাঁকন মৃধা নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাত সোয়া আটটার দিকে কোটালীপাড়া সদর উপজেলার বুজুর্বোকোন বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে কোটালীপাড়া থানার পুলিশ। কাঁকন মৃধার (৩১) বাড়ি উপজেলার উত্তরপাড়া গ্রামে। তিনি উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক বলেন, উপজেলার বুজুর্বোকোন বাজারে মাদকদ্রব্য বেচাকেনা হয়। সেখানে অভিযান চালিয়ে কাঁকন মৃধাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৫টি ইয়াবা বড়ি ও ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে গতকাল সোমবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।