প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে গত বুধবার রাতে ১০১ পিস ইয়াবা বড়ি, ৩০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শিবগঞ্জের কানছেঁড়া ডাক্তাপাড়া গ্রামের ওমর আলীর ছেলে লালচান আলী (২২) ও সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পুকুরটুলী গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)। চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পের এএসপি নুরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের উজিরপুর বালুরঘাট চার রাস্তার মোড় থেকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় লালচানকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এর আগে সদর উপজেলার ভাগ্যবানপুর গ্রামের আমবাগান থেকে জাহিদুল ইসলামকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ ও সদর থানায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দায়ের হয়েছে।