গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে ২০ গ্রাম হেরোইনসহ জনি হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া জনি উপজেলার হরিশপুর মৎস্যজীবী পাড়ার মৃত আজিজুল রহমানের ছেলে। গত বুধবার রাতে রানীনগর থানার পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে উপজেলার কাশিমপুর থানতলি নামক স্থানে এসআই শফিকুর রহমান পুলিশ নিয়ে অভিযান চালিয়ে জনিকে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন। এ ব্যাপারে রানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে জনিকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।