প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ১৯২টি ইয়াবাসহ মো. তারিক আজিজ মল্লিক (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। গত শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের মিরাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তারিককে গ্রেপ্তার করা হয়। র্যা বের এএসপি মো. হুমায়ুন কবির জানান, ইয়াবাগুলো তারেকের প্যান্টের পকেটে ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ ব্যাপারে র্যা ব বাদী হয়ে গতকাল শনিবার মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। তারেককে গতকাল বিকেলে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।