গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার শহরের পদ্মার মোড় এলাকা থেকে ১০৫ লিটার দেশে তৈরি চোলাই মদসহ মো. রুবেল সরদার (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তিনি গোয়ালন্দ পৌরসভার ময়ছের মাতুব্বর পাড়ার মো. বাচ্চু সরদারের ছেলে। রাতেই তাঁকে গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করাসহ তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করে থানা-পুলিশ।