গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল বুধবার বেলা ১১টায় ইয়াবা বড়িসহ সাইফুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কক্সবাজার পৌর শহরের পাহাড়তলী এলাকার ফরিদুল আলমের ছেলে। চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি তল্লাশি চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৭৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।