গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে শফিকুল ইসলাম (৩৫) নামের একজন মাদকবিক্রেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে পুলিশ তিন গ্রাম হেরোইন জব্দ করে। শফিকুল ইসলাম উপজেলার গাড়িদহ গ্রামের হারেজ শেখের ছেলে। মাদকদ্রব্য আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার দুপুরে শফিকুল ইসলামকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়। থানার ওসি খান মো. এরফান বলেন, শফিকুল ইসলাম মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গত শনিবার রাতে শহরের উলিপুর এলাকায় মাদকাসক্তদের কাছে হেরোইন বিক্রির সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।