গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রউফকে পুলিশ নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে। গত রোববার রাত নয়টার দিকে আবদুর রউফের মালিকানাধীন আলীপুর সোনালি ফিলিং স্টেশন থেকে তাঁকে আটক করা হয়। আবদুর রউফ সাতক্ষীরা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, ২০১৬ সালের ২৭ জুলাই রাতে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া ক্যাডেট মাদ্রাসায় বসে ১৯-২০ জন সরকার উৎখাতের জন্য নাশকতা ও সহিংসতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন। ওই দিন সেই এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরার সুলতানপুরের আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যান।