প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে গত ১৭ দিনে ৫২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১২ পুরিয়া হেরোইন, ৫ কেজি ২১০ গ্রাম গাঁজা, ৪৬ বোতল ফেনসিডিল, ৫১১টি ইয়াবা ও ৫ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় ৪০টি মামলা হয়েছে। গতকাল রোববার দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য দেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। পুলিশ সুপার বলেন, নড়াইল পৌরসভা এবং নড়াইল সদর থানার শাহাবাদ ইউনিয়ন, লোহাগড়া থানার লক্ষ্মীপাশা ইউনিয়ন, কালিয়া থানার ইলিয়াছাবাদ ইউনিয়ন ও নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নকে ৯০ দিনের মধ্যে মাদকমুক্ত করতে অভিযান চলছে।