গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবান সদর উপজেলার ভাগ্যকুল এলাকা থেকে দেশি বন্দুক, পিস্তলসহ তিন তরুণকে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুলের একটি মাছের খামার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সেখানে বড়ঝিরি নামের একটি জায়গার পাশে পুলিশ পৌঁছানোর পর সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। তখন এলাকার লোকজন সহযোগিতার জন্য এগিয়ে এলে চারদিকে ঘেরাও করে রিটু চাকমা (৩৪), অমল চাকমা (২৯) ও শান্তি চাকমাকে (২৮) গ্রেপ্তার করা হয়।