প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের সশস্ত্র বোরকা বাহিনীর মো. খোকন (৩২) নামের এক নেতা গত বুধবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া থানার চুনতি এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। খোকন ওই ইউনিয়নের খুইন্যাভিটা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। স্থানীয় লোকজন জানিয়েছে, টৈটং ইউনিয়নের দুই জনপ্রতিনিধির নেতৃত্বে খোকন বোরকা বাহিনী নামের একটি সশস্ত্র বাহিনী গঠন করেন। ওই বাহিনী টৈটংয়ের পাহাড়ি জনপদে ছিনতাই, ডাকাতি, ভূমি দখল, বন কেটে সাবাড়সহ নানা অপকর্ম করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। গত ১৯ জুলাই আওয়ামী লীগ নেতা জাহেদ চৌধুরীর গাড়িবহরে গুলিবর্ষণ করে পাঁচ কর্মীকে আহত ও ২৯ জুলাই ঈদের দিন প্রকাশ্যে মিছিল নিয়ে গিয়ে জাহেদ চৌধুরীর বসতঘরে ভাঙচুর, লুটপাট-অগ্নিসংযোগ করে বোরকা বাহিনীর লোকজন। এর পর থেকে পুলিশ খোকনকে হন্যে হয়ে খুঁজছিল।