গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ায় গত মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ি থেকে শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিবিরের কর্মীরা হলেন আবদুল কুদ্দুস (৩৮) ও মো. ফারুক (২৭)। তাঁদের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার ঘটনায় চারটি করে মামলা রয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, তাঁরা দুজন শিবিরের ক্যাডার।