গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গত বুধবার সন্ধ্যায় বাস টার্মিনাল এলাকা থেকে লালন চাকমা (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। লালন ইউপিডিএফ-সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা শাখার সদস্য। তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদানে বাধা, গাড়িবহরে হামলা ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার ইটভাটা থেকে ইট লুটসহ থানায় পাঁচটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর লালন চাকমাকে খাগড়াছড়ি জেলহাজতে পাঠানো হয়েছে।